
গোপালগঞ্জ প্রতিনিধি: গত বুধবার ২৭/১১/২০২৪ইং তারিখ আনুমানিক দুপুর ২ টার সময় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাথালিয়া এলাকার ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন নামক এক রেস্তোরাঁ ও আবাসিক হোটেল থেকে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝনঝনিয়ার এমদাদ শেখের ছেলে ফেরদৌস শেখের(৪৫) লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
বিগত কিছুদিন ধরে এই পিঠা গার্ডেনে নানা ধরনের অপকর্মের কাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের অজানা নয়। এই পিঠা গার্ডেন হয়েছে অবৈধ কারবারের আস্তানা। এখানে অবৈধ নারী ও নেশার অভয় আশ্রম। এই সকল কর্মকাণ্ড প্রশ্রয় দিয়ে এই রেস্টুরেন্টের মালিক হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা যায় এই পিঠা গার্ডেনের মালিক ইন্জিনিয়ার ফারুক।
এ ব্যপারে জানার জন্য ইন্জিনিয়ার ফারুককে তার মুঠোফোনে বার বার ফোন করে বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোনের নাম্বার টি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট হতে নেওয়া হয়।বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি রেস্টুরেন্টের একটি রুমেই অবস্থান করে। লাশ পাওয়ার পর সে আত্মগোপন করেন বলে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমানের কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, রুম থেকে যে লাশ পাওয়া যায়, তার পাশে সেক্স সরঞ্জাম ও ঔষধ পাওয়া যায়, ওখানে নারীর ভাঙ্গা চুরিও পাওয়া যায়। তিনি জানান মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।
প্রাথমিক তদন্ত শেষে ফেরদৌসের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :