চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর - প্রিজন ভ্যান ঘিরে আদালতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর – প্রিজন ভ্যান ঘিরে আদালতে বিক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর – প্রিজন ভ্যান ঘিরে আদালতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮)কে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

২৬ নভেম্বর ( মঙ্গলবার) দুপুরে চিন্ময়কে আনা হলে এসময় তার মুক্তির দাবতে ভক্ত সমর্থকরা ।প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। তার ভক্ত সমর্থকরা।অনেকেই সড়কের মাঝে শুয়ে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। এতে চিন্ময় ব্রহ্মচারীকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে ব্যাপক বাধার সম্মুখীন হন পুলিশ।

এসময় বাধাপ্রধানকারীদের ওপর লাঠিচার্জ পুলিশ করেন । এ ছাড়া মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম কোর্ট ভবনের নিচে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।উল্লেখ্য ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত) বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

এ মামলায় চিন্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদীঘির মাঠে একটি মহাসমাবেশ হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন।.