গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেবীদ্বারে এক স্মরণসভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেবীদ্বারে এক স্মরণসভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৫:২০ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেবীদ্বারে এক স্মরণসভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেবীদ্বারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, থানা ওসি তদন্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম এবং দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসানসহ আরও অনেকে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্মরণ সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের পরিবারের সদস্যের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দেবীদ্বার মাজেদা আহসান মুন্সী পৌরগণ পাঠাগারে পাঠকদের জন্য বিভিন্ন ঐতিহাসিক লেখকদের প্রায় ৭’শ বই উপহার দেন এবং উপস্থিত রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মফিজ উদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনার আহ্বান জানান।