আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ২:২৬ অপরাহ্ন
আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ ডেউয়াতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর ) বিকেল ৩টা মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা বাজারে অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম।

মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা নায়েবে আমীর এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আলীম।

অন্যান্যর মধ্যে বক্তৃতা রাখেন মোংলা উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক কহিনুর সরদার, মোরেলগঞ্জ পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওঃ মুহিববুল্লাহ রফিক, পৌর সহকারী সেক্রেটারি মোঃ রেজাউল করিম,জিউধরা ইউনিয়ন সভাপতি মাওঃ কবীর আহমাদ,সেক্রেটারি মাওঃ আঃ হক মৃধা, বহরবুনিয়া ইউনিয়ন সভাপতি এইচ, এম,গিয়াস উদ্দীন ও ছাত্রনেতা শফিউল আজম।

জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম স্বপনসহ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল শাখার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।