১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত | Daily AjKaler Kontho

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রিয়াদে সংবর্ধিত

মুহাম্মদ আলী, সৌদি আরব : সৌদি আরবে সফরত ১২ দলীয় জোটের মুখপাত্র ও ২০১৮ সালে রামগঞ্জ উপজেলা থেকে ধানের শীষের প্রার্থী শাহাদাৎ হোসেন সেলিমকে রিয়াদে প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত সোমবার (১৮ নভেম্বর )দিবাগত রাতে রিয়াদের দি প্যালেস হোটেলে এ সংবর্ধনায় দেওয়া হয়।

প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি শাহাদাত হোসেন সেলিম বলেন,ফ্যাসিস্ট খুনী হাসিনাকে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে।জাতীকে নেতৃত্ব দিতে জিয়া পরিবারের বিকল্প নেই। নিজেকে শহীদ জিয়ার কর্মী পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন বলে জানান।

এসময় আরও বক্তব্য রাখেন,প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটওয়ারী,আলমগীর হোসেন,আনোয়ার হোসেন,পলাশ সহ প্রবাসী লক্ষীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।