বকশীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা | Daily AjKaler Kontho

বকশীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
বকশীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা

আবু তাহের, বকশিগঞ্জ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন,কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ’রা উপস্থিত ছিলন।