শীতের প্রকোপে লালমনিরহাটে ঘরে ঘরে সর্দি ও কাশি রোগী বাড়ছে | Daily AjKaler Kontho

শীতের প্রকোপে লালমনিরহাটে ঘরে ঘরে সর্দি ও কাশি রোগী বাড়ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন
শীতের প্রকোপে লালমনিরহাটে ঘরে ঘরে সর্দি ও কাশি রোগী বাড়ছে

মোঃ জাহেদুল ইসলাম রতন , লালমিনরহাট : লালমনিরহাটে শীতের প্রকোপে ঘরে ঘরে নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তারমধ্যে ঠান্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধারা প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে।

জানা গেছে, উত্তরের সীমান্তবর্তী একটি জেলা নাম লালমনিরহাট। জেলা পাঁচটি উপজেলা হিমালয়ের পাদদেশে ঘেঁষা তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা শীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। অগ্রহায়ণের দ্বিতীয় দিনে সকাল থেকে ঠান্ডা ও ঘনকুয়াশায় আছন্ন হয়ে আছে গোটা জনপদ।

তাছাড়াও দিনজুড়ে গরম থাকলেও রাতের বেলা শিশিরের ফোঁটায় যেন বৃষ্টির মতো ঝরছে ঠান্ডা। শীতের হালকা গরম কাপড় বের করতে হয়েছে। মাঝরাত থেকেই শীত অনুভব হতে থাকে। টিনের চালে টিপটিপ করে শিশির পড়তে শোনা যায়। ভোর পর্যন্ত গায়ে কম্বল ও কাঁথা গায়ে নিতে হচ্ছে। এ জেলায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। গত কয়েক দিনের শীতের তীব্রতায় বিশেষত শিশু ও বয়স্কদের কষ্ট বেড়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সুত্র জানান, শীতের তীব্রতা দিন দিন বাড়বে। ঠান্ডার প্রকোপে প্রতিদিন গড়ে ৮/১০ জন নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। তবে ঠান্ডাজনিত রোগে শিশু ও বৃদ্ধারা বেশি ভর্তি হচ্ছে। এর পাশাপাশি জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা।

সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পল্লী চিকিৎসক সুনীল চন্দ্র বলেন, শীতের তীব্রতা দিন দিন তীব্র হচ্ছে। প্রায় আমাদের কাছে ঠান্ডাজনিত রোগীরা আসছে। শীতের প্রকোপে ঘরে ঘরে নিউমোনিয়া, সর্দি, কাশি, ডায়রিয়া রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এসব রোগীরা। যতই দিন যাচ্ছে ততই এরোগে রোগীর সংখ্যা বাড়ছে।

মহেন্দ্রনগর ইউনিয়নের দিনমজুর রশিদুল ইসলাম (৪২) বলেন, দিনে গরম ও রাতের বেলায় ঠান্ডা। সকালে কাজে যেতে কষ্ট হয়। কুয়াশায় কোন কিছুই দেখা যায় না। ঘন কুয়াশা ও ঠান্ডায় ইতিমধ্যে আমার দুই ছেলে-মেয়ের সর্দি, কাশি ধরছে। হাসপাতালে ডাক্তার দেখে ঔষধ নিয়েছি। আমার বাড়ি আশপাশে প্রায় এরোগে ভুগছে মানুষ।

রাজারহাট আবহাওয়া অফিস জানান, শনিবার রাত থেকে রোববার সকাল‌ পর্যন্ত লালমিনরহাটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেম জানান, হাসপাতালে কয়েকদিন থেকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে, বিশেষকরে ঠান্ডা জনিত রোগে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি।হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।