নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃ-ত্যু | Daily AjKaler Kontho

নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন
নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে শ্রমিকের মৃ-ত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মো. কালাম ফরাজী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃ-ত ঘোষণা করেন।

নি-হতের ভাতিজা দুলাল সিকদার বলেন, আমার চাচা নির্মাণ শ্রমিক ছিলেন। সকালে তিনি বাড্ডার হোসেন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন ভবনের আটতলায় ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।