নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে | Daily AjKaler Kontho

নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে নেত্রকোণা বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে ৬টি ওয়ারেন্টভুক্ত আসামি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪টি সাজাপ্রাপ্ত, ১টি হাজিরা সংক্রান্ত এবং ১টি সাধারণ ওয়ারেন্ট রয়েছে। সাবিনা ইয়াসমিন মোহনগঞ্জ পৌরসভার দক্ষিণ দৌলতপুর এলাকার প্রবাসী জায়েদ রহমানের স্ত্রী এবং বাহাম গ্রামের হেনা আক্তারের মেয়ে।

সাবিনা ইয়াসমিন মোহনগঞ্জ উপজেলার গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি বর্তমানে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটিতে আছেন বলে জানা যায়। তার ছুটির জন্য দুইটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়—প্রথমটি ১১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। উপজেলা শিক্ষা অফিসার তার আবেদন অনুমোদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে তিনি প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে বসুন্ধরা মোড়ের জামেনা ১৩ লাখ ৫০ হাজার টাকা, মাহমুদপুর গ্রামের মাহবুবুর রহমান ১০ লাখ ২০ হাজার টাকা ও উত্তর দৌলতপুরের পান্না আক্তার ১২ লাখ টাকা দাবি করে মামলা করেছেন।