দুই যুগ পরে প্রকাশ্যে শিবিরের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম | Daily AjKaler Kontho

দুই যুগ পরে প্রকাশ্যে শিবিরের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন
দুই যুগ পরে প্রকাশ্যে শিবিরের কর্মী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি : আওয়ামী লীগ দেশটাকে নিজ হাতে গলাটিপে হথ্যা করেছে । হ-ত্যা করেছে অর্থনীতিও সংস্কৃতিকে ।

দুই যুগ পরে প্রকাশ্যে বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমাবেশ শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম এর বক্তব্যে এমন অভিযোগ করেছেন ।

আজ শনিবার(১৬ নশেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে বাগেরহাট জেলা সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন, শিবিরের প্রথম জেলা সভাপতি মো: আব্দুর রশিদ, কেন্দ্রীয় জামায়াত নেতা মাও: মশিউর রহমান খান, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও: রেজাউল করিম, জামায়াত নেতা এ্যড: আব্দুল ওয়াদুদ, শেখ ইউনুস আলী, শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রমসম্পাদক সফি উল্লাহ, ঢাকাস্থ বাগেরহাট ফোরামের সভাপতি ডা. আতিয়ার রহমান, শিবিরের জেলা সেক্রেটারি হা: মোর্শেদ আলম
প্রমুখ।

সমাবেশে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।