ঝালকাঠির নলছিটি পৌরসভার সড়কের প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান | Daily AjKaler Kontho

ঝালকাঠির নলছিটি পৌরসভার সড়কের প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ২:০৯ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটি পৌরসভার সড়কের প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান

মো:শাখাওয়াত হোসেন সোহাগ : ঝালকাঠির নলছিটি পৌরসভার সড়কের প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান শুরু করেছে নলছিটি পৌরসভা ও উপজেলা প্রশাসন। আজ (১৬ই নভেম্বর শনিবার ) সকালে নলছিটি পৌরসভার মল্লিকপুর থেকে সুর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে উচ্ছেদ অভিযান শুরু করেছে নলছিটি পৌরসভা ও উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মো: আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

মোঃ নজরুল ইসলাম বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কার এবং প্রশস্ততা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আগে তাদেরকে দাপ্তরিক ভাবে একাধিকবার স্থাপনা সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়েছে।উচ্ছেদ অভিযান স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় যুবক আকাশ তালুকদার বলেন রাস্তাটির এক পাশে খাল আরেক পাশ দখল করে রেখেছিলেন প্রভাবশালীরা এরফলে সড়কটি সংকীর্ণ হয়ে গেছে।যারফলে একটি রিক্সা পর্যন্ত যেতে পারে না,চলাচলেও ছিলো ঝুকিপূর্ণ।

এছাড়াও দীর্ঘদিন যাবত সড়কটির সংস্কার না হওয়ায়ও আমাদের দুর্ভোগ ছিলো।সড়ক প্রশস্তকরনের পরে রাস্তাটি সংস্কার করা হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। আমরা পৌরসভার প্রশাসক মহোদয়কে শুভেচ্ছা জানাই এই উদ্যোগের জন্য।