ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারা ঔষধ খেয়ে দুই শিশুর মৃ-ত্যু | Daily AjKaler Kontho

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারা ঔষধ খেয়ে দুই শিশুর মৃ-ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৫:১১ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারা ঔষধ খেয়ে দুই শিশুর মৃ-ত্যু

মো:শাখাওয়াত হোসেন সোহাগ : ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ঔষধ খেয়ে লামিয়া আক্তার(৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

(আজ ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃ-ত্যু হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নি-হতরা হলেন,নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। নি-হত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুইজন বাহিরে খেলা করছিল।

এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ঔষুধ দেখতে পান এক পর্যায়ে ওই ঔষধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুস সালাম বলেন,এ ঘটনায় একটি অপমৃ-ত্যু মামলা হয়েছে।