ঝালকাঠি নলছিটিতে কৃষকের পণ্য ভোক্তার স্বস্তি বাজার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ঝালকাঠি নলছিটিতে কৃষকের পণ্য ভোক্তার স্বস্তি বাজার অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
ঝালকাঠি নলছিটিতে কৃষকের পণ্য ভোক্তার স্বস্তি বাজার অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটির প্রতিনিধি : (আজ ১৪ ই নভেম্বর বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এই বাজার স্বস্তি বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এই স্বস্তির বাজার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা সমাপ্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, নলছিটি থানার তদন্ত ওসি মোঃ আশরাফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের স্বস্তির জন্য এই বাজার বসানো হয়েছে।

এখানে কাঁচা বাজার মাছ-মাংসের সহ সব ধরনের বাজার পাওয়া যাবে এবং তিনি বলেন দুস্হ মানুষের জন্য ফ্রিতে কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন পণ্য দেওয়া হয়। সপ্তাহ জুড়ে এই স্বস্তি বাজার চলমান থাকবে।

সাধারণ জনগণ এরকম ন্যায্য মূল্যে বাজার পেয়ে অনেক স্বস্তি বোধ করেন এবং অন্য অন্য বাজারের তুলনায় এখানে সকল পণ্যের দাম কম। সকল পণ্য কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম হারে ক্রয় করতে পারেন।