রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আবদুল্লাহ | Daily AjKaler Kontho

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আবদুল্লাহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৪, ৩:২০ অপরাহ্ন
রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আবদুল্লাহ

আজকালের কন্ঠ ডেস্ক : সম্প্রতি ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত নিজের ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এর পাশাপাশি বিভিন্ন কর্মসূচির ঘোষণাও তাকে ফেসবুকে দিতে দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকান্ড নিয়েও তিনি স্ট্যাটাস দেন।

‘বঙ্গবন্ধুর ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যে দুঃখ প্রকাশ রিজভীর‘বঙ্গবন্ধুর ছবি সরানো উচিত হয়নি’ বক্তব্যে দুঃখ প্রকাশ রিজভীর।আজ মঙ্গলবার হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’ তিনি এই স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা জানা যায়নি।

গতকালও সম্প্রতি নতুন দুই উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। ওই স্ট্যাটাসে তিলি লিখেন, বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন।