তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ: ডা. জাহিদ | Daily AjKaler Kontho

তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ: ডা. জাহিদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ: ডা. জাহিদ

 

আজকালের কন্ঠ ডেস্ক :  ‘আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ হাসিনার তৈরি করা দুঃশাসনেরই অভিব্যক্তি’ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ। ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে ডা. জাহিদ এসব কথা বলেন। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে র্যালিপূর্ব সমাবেশে জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

বিকাল ৩টায় কুরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার জন্য মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে র্যালির কার্যক্রম শুরু হয়।

৭ নভেম্বর বৃহস্পতিবার থাকায় আজকে ছুটির দিনে র্যালি করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে র্যালি শেষ হবে। র্যালি শুরু হওয়ার আগে দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে অস্থায়ী মঞ্চে সমাবেশ চলছিল।

আয়োজকরা জানান, আধাঘণ্টার মতো বক্তব্য শেষে র্যালি মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে রওনা করবে। র্যালিতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।

এদিকে বিএনপির র্যালি আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর সাড়ম্বরে দিবসটিকে উদযাপন করছে বিএনপি। দিবসটি কেন্দ্র করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।