রাজধানীতে বিআরটিসি বাসে আগুন | Daily AjKaler Kontho

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৩:১৮ অপরাহ্ন
রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ‍গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আজ  শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

প্রাথমিকভাবে বাসের আগুন লাগার সূত্রপাত সম্পর্কে আমরা জানতে পারিনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।