বাড্ডায় আবাসিক ভবনে আগুন | Daily AjKaler Kontho

বাড্ডায় আবাসিক ভবনে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন
বাড্ডায় আবাসিক ভবনে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।