পটুয়াখালীতে পিডিও'র ৩৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে পিডিও’র ৩৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
পটুয়াখালীতে পিডিও’র ৩৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ

পটুয়াখালী প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় পরিচালিত ‘আউট অব স্কুল চিলড্রেন’ শিক্ষা কর্মসূচির পটুয়াখালী জেলার ৫৬০ টি কেন্দ্রের শিশু শিক্ষার্থী, ৬শ শিক্ষক, সুপারভাইজার কর্মকর্তাদের মাঝে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

জেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- পিডিও এর নিজস্ব উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার দুইটি কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ বিতরণ ও রোপণ করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ মফিজুল ইসলাম।

এসময় পিডিও’র জেলা প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান প্রকল্প, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, তরুণ সংগঠক সাংবাদিক জলবায়ু এ্যাক্টিভিস্ট জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত জুনেও জেলায় পটুয়াখালী ইয়ুথ ফোরামের মাধ্যমে ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করেছে পিডিও।

সংস্থাটির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন পরিবেশ রক্ষা আমাদের দেশপ্রেমের অংশ। প্রতিবছরই বৃক্ষরোপণে আমারা অংশ গ্রহণ করি।’ জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।