ব্যবসায়ীকে জিম্মি করে নিজের নামে জমি রেজিষ্ট্রেশন করে নিলেন সাবেক এমপি : কাদের | Daily AjKaler Kontho

ব্যবসায়ীকে জিম্মি করে নিজের নামে জমি রেজিষ্ট্রেশন করে নিলেন সাবেক এমপি : কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
ব্যবসায়ীকে জিম্মি করে নিজের নামে জমি রেজিষ্ট্রেশন করে নিলেন সাবেক এমপি : কাদের

শাহাদাত হোসেন ,নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী কােম্পানীগঞ্জে বসুরহাট বাজারে এক ব্যবসায়ীর জমি জোরপূর্বক এবং ব্যাক মেইল করে নিজের নামে রেজিষ্ট্রেশন করেন সাবেক এমপি ওবায়দুল কাদের। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় সম্পৃক্ততা থাকায় নোয়াখালীতে তার নাম মামলা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) মামলার বিষয়টি ভুক্তভোগী ব্যবসায়ী বসুরহাট আরডি শপিংমলের মালিক নুর উদ্দিন মো. জাহাঙ্গীর ওরফে হেলাল মামলার বিষয়টি দৈনিক আজকালের কন্ঠকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা নেতৃত্বে আমাকে তার লোকজন দিয়ে ধরে এনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য ওবায়দুল কাদেরের নামে পৌনে ৫ শতাংশ জমি লিখে নেন।

ভুক্তভোগী হেলাল তার জমি উদ্ধারে জন্য গত ১৫ আগস্ট নোয়াখালী আদালতে ওবায়দুল কাদের ও তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে থেকে জানা যায়,বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা লোকজন দিয়ে বসুরহাট বাজারে আরডি শপিংমল দখলের চেষ্টা করেন। পরে ২০২০ সালের ২৪ মার্চ বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক গংদের থেকে করালিয়া মৌজার সিএস ৯৮ ও ১৩২ নম্বর খতিয়ানের ৭১৪ ও ৭১৫ দাগে ৪ দশমিক ৭৮ শতাংশ জমি মার্কেট মালিক হেলালকে পৌনে দুই কোটি টাকায় কিনতে বাধ্য করেন।

ওইদিনই হেলালকে জিম্মি করে টাকা পরিশোধ না করে জমিটি ওবায়দুল কাদেরের নামে সাফকবলা রেজিস্ট্রি করে নেন আবদুল কাদের মির্জা।

পরে ওই বছরের ২০ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর জমিটি দান কবলা করেন ওবায়দুল কাদের।

পরে হেলালের আরও জমিসহ মোট সাত শতাংশ জমি দখল করে আরডি শপিং মলের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় দোতলা ভবন নির্মাণ করেন আবদুল কাদের মির্জা।