খালিয়াজুড়িতে ইয়াবাসহ ৩জন মাদক কারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

খালিয়াজুড়িতে ইয়াবাসহ ৩জন মাদক কারবারি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ১২:২১ অপরাহ্ন
খালিয়াজুড়িতে ইয়াবাসহ ৩জন মাদক কারবারি গ্রেফতার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুড়িতে মাদক দ্রব্য বিক্রয় কালে ৩জনকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন। ২রা নভেম্বর (শনিবার) ২৪ পিস ইয়াবা সহ মাদক কারবারিদের গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামের চান মিয়ার ছেলে কুতুবউদ্দিন (৫২), চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের জমিরউদ্দীনের ছেলে মোঃ হারুন মিয়া (৩৪) ও আরশেদ আলীর ছেলে দবির আলী(৩৪)।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয় কালে থানা উপ-পরিদর্শক মোঃ রিয়াজুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে খালিয়াজুরী নতুন বাজারের বিজয় সরকারের চায়ের দোকানের সামনে ২৪ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ওসি মোঃ মকবুল হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ্জ্বু করে আদালতে প্রেরণ করা হয়েছে।