ঢাকায় উত্তর দিক থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে | Daily AjKaler Kontho

ঢাকায় উত্তর দিক থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ন
ঢাকায় উত্তর দিক থেকে ১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে

আজকালের কন্ঠ ডেস্ক :  ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।