সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

য়াহিদুর রহমান সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ নামগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯(অক্টোবর)মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ এর নিজ কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এর আগে ১৯ অক্টোবর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমানের সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ওয়াহিদুর রহমান,সহ-সভাপতি মীরজাহান মিজান,সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া,যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম,কার্য নির্বাহী সদস্য আলী জহুর, নিকেশ বৈদ্য.বাপন দত্ত,তৈয়বুর রহমান ও শাহ ফুজায়েল আহমদ উপস্থিত ছিলেন।##