সাতক্ষীরায় বিজিবি`র অভিযানে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বিজিবি`র অভিযানে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন
সাতক্ষীরায় বিজিবি`র অভিযানে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি ): সাতক্ষীরায় বর্ডার গার্ড (বিজিবি ৩৩) এর বিশেষ অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা আটক করে।

বুধবার(৩০ অক্টোবর) দুপুর ১২ টায় গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে এই ভারতীয় ইয়াবা জব্দ করা হয় বলে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি`র পরিচালক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারবাড়ী নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময়ে মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি`র টহলদল উক্ত স্থান হতে দুই হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।