নেত্রকোনা বারহাট্টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গুলি বর্ষনকারী যুবলীগ নেতা আদনাল গ্রেফতার | Daily AjKaler Kontho

নেত্রকোনা বারহাট্টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গুলি বর্ষনকারী যুবলীগ নেতা আদনাল গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
নেত্রকোনা বারহাট্টায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গুলি বর্ষনকারী যুবলীগ নেতা আদনাল গ্রেফতার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনা বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলন চলা কালে ছাত্রদের মিছিলে হামলা গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ করা মামলায় যুবলীগ নেতা আননান ওরফে আদনালকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার (২৬ অক্টোবর) যুবলীগ নেতা আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

গ্রেফতারকৃত আননান নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমান ওরফে কাচু মিয়ার ছেলে এবং বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের দিকে যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে পৌঁছায়। তখন ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আননান ওরফে আদনালকে গ্রেফতার করেছে পুলিশ।