
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা- ০১ ও ০২ আসনের পাঁচ বারের সংসদ সদস্য এম কে আনোয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় মরহুমের কবরে পুস্তস্তবক অপর্ণ শেষে দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের আয়োজনে হোমনা,মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তণ এপিএস-২ ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল হক জহর, সদস্য সচিব মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মুকুল,শাহ আলম হিমেল,মো. অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।
পরে মরহুম এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার তাঁর বাবা মায়ের রুহের মাগফেরাত কামনায় হোমনা ও মেঘনা উপজেলার ৫০ টি মাদ্রাসায় ৫ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।
উল্লেখ্য ১৯৩৩ সালে ১ জানুয়ারী কুমিল্লা জেলার হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
আপনার মতামত লিখুন :