টেকনাফে বেড়িবাঁধ ভাঙ্গনের আতঙ্কে ৪০ হাজার মানুষ | Daily AjKaler Kontho

টেকনাফে বেড়িবাঁধ ভাঙ্গনের আতঙ্কে ৪০ হাজার মানুষ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন
টেকনাফে বেড়িবাঁধ ভাঙ্গনের আতঙ্কে ৪০ হাজার মানুষ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : সীমান্ত উপজেলা টেকনাফে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তালের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জোয়ারের ধাক্কায় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ ভাঙন ধরেছে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সরজমিনে দেখা গেছে বেড়িবাঁধের সিসি ব্লক ধসে পড়ে যাওয়ায় উক্ত দ্বীপের বিভিন্ন এলাকায় পানি ঢুকার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বসবাস করছেন ৪০ হাজারের ও অধিক মানুষ আতঙ্ক বিরাজ করছে তাদের মনে ।

এ সময় আরো দেখা যায়; জোয়ারের পানি ও বড় বড় ঢেউয়ের ধাক্কায় পশ্চিম পাশের বেড়িবাঁধে লাগানো সিসি ব্লকগুলো অধিকাংশ তলিয়ে গেছে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস আঘাত হানলে বেড়িবাঁধ বিলীন হয়ে শত শত মানুষের ঘরবাড়ি, দোকানপাট সহ নানা অবকাঠামো সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০২২ সালের জুন মাসে প্রায় ১৫১ কোটি টাকা খরচ করে শাহপরীর দ্বীপের পশ্চিম ও দক্ষিণ পাশে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হলেও

সাগরের জোয়ারের পানির ধাক্কায় মাটির বাঁধ ভেঙে গিয়ে সিসি ব্লক তলিয়ে যাওয়ার পরেও নজরে নেয়নি কর্তৃপক্ষ এমন অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানিয়েছেন; কয়েকদিন আগেও সাগরের পানি বৃদ্ধি পাওয়াতে বেড়িবাঁধে সিসি ব্লকগুলো দুর্বল হয়ে যাওয়ায় অধিকাংশ গ্রামে পানি ঢুকে পড়েছে।

আরো বলেন মাঝে মধ্যে সাগরের পানির উচ্চতা বেড়ে গেলে বেড়িবাঁধ অতিক্রম করে পানি চলে আসে স্থানীয় বসত বাড়িগুলোতে কোন রকম আতঙ্কে থাকলেও শত কষ্টে বেরিবাঁধের আশেপাশে জীবন যাপন করছেন তারা । পরে উক্ত দ্বীপবাসী সরকারের কাছে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টেকনাফের উপসহকারী (প্রকৌশলী) মিজানুর রহমান বলেন, দুই কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধের ১০০ মিটারে নতুন করে সিসি ব্লক স্থাপনের জন্য মেসার্স শহিদ এন্ড ব্রাদার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরি জানান; বিষয়টি খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি আশা করছি তাঁরা শীঘ্রই এ বিষয়টি মেরামতের ব্যবস্থা গ্রহণ করবে।