পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি ইমতিয়াজের মতবনিময় | Daily AjKaler Kontho

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি ইমতিয়াজের মতবনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি ইমতিয়াজের মতবনিময়

মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালীঃ পটুয়াখালীতে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পটুয়াখালী সদর থানার নবাগত ওসি মোঃ ইমতিয়াজ আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ – সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং আব্দুস ছালাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ । এসম তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ একে অপরের সহায়ক। আমি চাই সাংবাদিক ভাইরা আমাদের তথ্য দিয়ে অপরাধ নির্মূলে সহযোগিতা করবে। সাংবাদিক হলেন সমাজের দর্পন, তারা সমাজের বাস্তব রূপ দেশ ও জনগণের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ কাইয়ুম উদ্দিন জুয়েল, সহ সভাপতি পটুয়াখালী জেলা প্রেসক্লাব, আব্দুস ছালাম আরিফ সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা প্রেসক্লাব, মোঃ জহিরুল ইসলাম এসএ টিভি, মোঃ শাহদাত হোসেন বালাভিশন, এম, কে,রানা চ্যনেল টুয়েন্টি ফোর, মোঃ লোকমান হোসেন স্বাধীন বাংলা টিভি,মীর মহিব্বুল্লা আজকের পত্রিকা ,মোঃ মেহেদী হাসান (বাচ্চু) দৈনিক লাখোকন্ঠ প্রমুখ।এসময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।