শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল মুনিম নিয়োগ পেয়েছেন | Daily AjKaler Kontho

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল মুনিম নিয়োগ পেয়েছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল মুনিম নিয়োগ পেয়েছেন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।

গত সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।তিনি উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন।এরপর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার।