
ওয়াহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য,জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের প্রিয় জননেতা কয়ছর এম আহমদ দীর্ঘ একযুগ লন্ডনে অবস্থানের পর স্বদেশে আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
কয়ছর এম আহমদ ২২(অক্টোবর)মঙ্গলবার নিজ জন্মস্থান জগন্নাথপুর পৌর-শহরের ছিলিমপুর গ্রামে আসবেন।তাঁর শুভাগমন উপলক্ষ্যে স্থানীয় পৌর পয়েন্টে জননেতা কয়ছর এম আহমদকে নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হবে।
গণসংবর্ধনা সফলের লক্ষ্যে ২০(অক্টোবর) রোববার জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠেনর উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জিয়ার রহিম শাহিন।এ-সময় ২২ অক্টোবর জননেতা কয়ছর এম আহমদকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এছাড়া বক্তব্যে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)অবদান ও দেশে স্বৈরাচার সরকার পতনের পর বিএনপির বর্তমান অবস্থানসহ নানামুখি পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিত।সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ।এতে বক্তব্য রাখেন যথাক্রমে- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ,সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান,পৌর বিএনপির সভাপতি এমএ মতিন,বিএনপি নেতা তকবুর আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম,যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন প্রমূখ।এ-সময় সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।পরে সন্ধ্যায় গণসংবর্ধনাকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে পৌর-শহরের গুরুত্ব পূর্ণ সড়কে খন্ডখন্ড আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :