সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৪, ২:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন

ওয়াহিদুর রহমান,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী বৃহত সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৯(অক্টোবর)শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও মোঃশাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি প্রবীণ সাংবাদিক ওয়াহিদুর রহমান(বিশেষ প্রতিনিধি দৈনিক আজকালের কন্ঠ,জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভি,বিশেষ প্রতিনিধি আজকের বাংলাদেশ)।সহ-সভাপতি মীরজাহান মিজান (দৈনিক সংবাদ),সাধারণ সম্পাদক মোঃশাহজাহান মিয়া(প্রতিনিধি দৈনিক ভোরেরপাতা,দৈনিক কাজিরবাজার,দৈনিক সুনামকণ্ঠ,সম্পাদক গ্রাম বাংলার খবর ও গ্রাম বাংলা টেলিভিশন)।যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন(দৈনিক ভোরেরডাক ও দৈনিক জালালাবাদ)।তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম(দৈনিক ঢাকা টাইমস)।কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান(দৈনিক বিজয়ের কণ্ঠ) ও মহিলা সম্পাদক কলি বেগম (দৈনিক স্বাধীন বাংলা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন,আলী জহুর (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক পূণ্যভূমি)।হেনা বেগম (দৈনিক জনতা)।নিকেশ বৈদ্য (দৈনিক আমার সংবাদ ও দৈনিক সিলেটের জমিন)।বাপন দত্ত (দৈনিক জবাবদিহি)।সদস্য তৈয়বুর রহমান (দৈনিক সুনামগঞ্জের সময়) ও শাহ ফুজায়েল আহমদ(দৈনিক প্রথম বুলেটিন)।

এ-সময় সভায় দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রেক্ষাপটে বিভিন্ন দিক পর্যালোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

পরিশেষে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.নয়ন রায়ের মৃত্যুতে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।