বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২০, ২:১৪ অপরাহ্ন
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা ড. গণেশ দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে।

আগামী ১৯ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার উপকূল ও পশ্চিমের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র উপকূলে হাল্কা-ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।