ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃ'ত্যু | Daily AjKaler Kontho

ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃ’ত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাতে রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

পাঁচবিবি স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।