
মোঃ শাহিদুজ্জামান সাইদ স্টাফ রিপোর্টারঃ সারাদেশ ব্যাপি আগামী ০১ নভেম্বর’২৪ নিষিদ্ধ পলিথিন / পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে যে বিশেষ অভিযান পরিচালিত হবে তার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা শাখার উদ্যেগে জেলা কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, বানিজ্যিক পার্ক, বিনোদন সেন্টারের প্রতিনিধি, সহ সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান মুল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, প্লাস্টিকের ব্যাপক ব্যবহারজনিত সৃষ্ট দূষণ বিশেষতঃ সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী হতে সৃষ্ট দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যর জন্য মারাত্মক হুমকি হিসেবে বিরাজ করছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকল্পে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় কর্তৃক আধা-সরকারী পরিপত্রের মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে বিকল্প পন্য সামগ্রী ব্যবহারের যে অনুরোধ করেছেন সেটা তুলে ধরেন। তিনি আরো জানান বিষয়টি বহুল প্রচারের জন্য এ দপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম লিফলেট বিতরণ, ( প্রচার পত্র, পত্রিকায় বিজ্ঞাপন ) পরিচালনা করা হচ্ছে। সহকারী পরিচালক নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকারক বিভিন্ন দিক তুলে ধরে বলেন,
বিজ্ঞানের ডানায় ভর করে আমরা যতই উন্নয়নের পথে এগোচ্ছি। কোথাও যেন দূষণ আমাদের পিছু টেনে ধরছে। প্লাস্টিক দূষণের বিষময় ফলের ভয়াবহ পরিনতির অশনিসংকেত আগামী সভ্যতার কাছে মাথাব্যথার কারন হয়ে দাড়িয়েছে। বর্তমান বিশ্বের উদীয়মান শিল্প হল পেট্রোরসায়ন যা আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের দ্রব্যের বহুবিদ বিপুল ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে চরম সীমায় নিয়ে গেছে, ওজনে হালকা জল ও বায়ু নিরোধক প্লাস্টিকের ব্যাগ ও প্যাকেট গৃহস্থালির দ্রবাদি,কসমেটিক, প্লাস্টিক চেয়ার টেবিল নানাকার্যে প্লাস্টিকের ব্যাপক ব্যবহার, প্লাস্টিক অপাচ্য বলে পরিবেশে কে চরম দূষণের শিকার করছে। এমন কি প্লাস্টিকের বিষ থাইরয়েড, বন্ধাত্ব, হৃদরোগ, স্তন ক্যানসার বৃদ্ধির কারন হযে উঠছে।
প্লাস্টিক দূষণ এখন সারা পৃথিবীর মানুষের কাছে দুশ্চিন্তার বিষয়। এখনই যদি কোন ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমাদের অনেক বড় বিপদের মধ্যে পড়তে হবে। সভা থেকে তিনি সকল ব্যবসায়ী / দোকান মালিক / বিক্রেতাকে পলিথিন / পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করেন। সেই সাথে সর্বসাধারণকে পলিথিন / পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার না করে পরিবেশ দূষন রক্ষায় সহযোগিতার আহবান জানান।
আপনার মতামত লিখুন :