শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক জামায়াত নেতার মৃ'ত্যু | Daily AjKaler Kontho

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক জামায়াত নেতার মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক জামায়াত নেতার মৃ’ত্যু

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : বুধবার (১৬ অক্টোবর) উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি হয়। এ সময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।