দুদকের সাবেক চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন | Daily AjKaler Kontho

দুদকের সাবেক চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
দুদকের সাবেক চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন

আজকালের কন্ঠ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং একইসঙ্গে অনুসন্ধানের পর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন।

এসব ব্যক্তির জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উলে­খ করেন আইনজীবী।

উলে­খ্য, ইকবাল মাহমুদ ২০১৬ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দুদকের চেয়ারম্যান ছিলেন।