নেত্রকোনা পৌরসভার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শক করেন পুলিশ সুপার-মির্জা সায়েম মাহমুদ ও ডিসি বনানী বিশ্বাস | Daily AjKaler Kontho

নেত্রকোনা পৌরসভার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শক করেন পুলিশ সুপার-মির্জা সায়েম মাহমুদ ও ডিসি বনানী বিশ্বাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ১২:২২ অপরাহ্ন
নেত্রকোনা পৌরসভার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শক করেন পুলিশ সুপার-মির্জা সায়েম মাহমুদ ও ডিসি বনানী বিশ্বাস

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করতে নেত্রকোণা জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম পুলিশ সুপার,নেত্রকোনা।এসময় সাথে ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস।

নেত্রকোনা শহরের মহাবীর সেবক সংঘ বড় বাজার মন্ডপ,কালীবাড়ি পূজা কমিটি সাতপাই, রামকৃষ্ণ আশ্রম পূজা সাতপাই ও বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।