বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে আলীকদম সেনাজোন | Daily AjKaler Kontho

বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে আলীকদম সেনাজোন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন
বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে আলীকদম সেনাজোন

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : বান্দরবানধীন আলীকদম উপজেলার ৩১বীর আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। (৩ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলীকদম উপজেলায় পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার কে সামনে রেখে এই অভিযান পরিচালনা অনুষ্ঠিত হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি। আরো উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি। উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব। আলীকদম থানা অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান। আলীকদম বাজারের সকল ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, জোন কমান্ডার কর্তৃক আলীকদম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রধান ও প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের চারপাশ অপরিষ্কার করে ফেলি। অপরিষ্কার পরিবেশে থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরণের রোগ জীবাণু আক্রমণ করে। আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই।

তিনি আরো বলেন, তাই নিজে এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন আমাদের সকলের। সবাই মিলে একসাথে কাজ করলে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে চারপাশের এলাকাকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা সম্ভব। তিনি একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বান্ধব সমাজের প্রত্যাশাকে সামনে রেখে সকলকে নিজ নিজ অবস্থানে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হল রুমে আলীকদম সেনা জোন কর্তৃক আলীকদম মুরং কমপ্লেক্সের সর্বমোট ১৩০ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের খাবার প্রদান, ইলেকট্রিক সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সেনা জোন কমান্ডার।

এসময় জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

এছাড়াও আলীকদম জোনের আওতাধীন ক্যাম্পসমূহ সর্বদা শিক্ষার বিকাশে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সেবামূলক কাজে সম্পৃক্ত থাকবে। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনসাধারণের আপদকালীন সময়ে সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে জোন কমান্ডার উল্লেখ করেন তিনি।