সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র মুন্না গ্রেফতার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র মুন্না গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র মুন্না গ্রেফতার

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ- দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌর-সভার সাবেক প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ

গত ২ (অক্টোবর) বুধবার রাত ১০টার দিকে জগন্নাথপুর সদর বাজার থেকে সাফরোজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আকন্দ জানান,সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত একটি মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পর সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা,গুলি,টিয়ারসেল নিক্ষেপে শতাধিক ছাত্র-জনতা আহত হন।ওই ঘটনায় নির্দেশদাতা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জন এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান।

দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় গ্রেফতার করা হয়েছে সাফরুজ ইসলাম মুন্নাকে।