নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিলাতী মদ সহ গ্রেফতার -২জন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিলাতী মদ সহ গ্রেফতার -২জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিলাতী মদ সহ গ্রেফতার -২জন

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোনায় ২২বোতল বিলাতী মদ সহ দুইজন গ্রেফতার করছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মৃত আলীনেওয়াজ ও জমিলা খাতুনের ছেলে মোঃ সোহেল রানা এবং বাদে আমতৈল গ্রামের মৃত হোসেন আলী ও মোছা. বেদেনা আক্তারের ছেলে মো. আলমগীর।

মঙ্গলবার (০১ অক্টোবর ) বেলা আড়াইটার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল নেত্রকোনার ঢাকা বাসষ্ট্যান্ডের শাহজালাল বাস কাউন্টারের উত্তর পাশে আলিফ মিয়ার গুড়ের চায়ের দোকানের সামনে রাস্তার ফুটপাতে অভিযান চালিয়ে ২২ বোতল বিলাতী মদসহ ( যার আনুমানিক মূল্য ৬৬,০০০/- ছিষট্টি হাজার টাকা মাত্র) অভিযুক্ত সোহেল রানা ও আলমগীর কে হাতেনাতে গ্রেফতার করে।

মোহাম্মদ আল-আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা ও আলমগীর কে ২২ বোতল বিলাতী মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।