চট্টগ্রাম পতেঙ্গায় জাহাজে অগ্নি'কাণ্ড | Daily AjKaler Kontho

চট্টগ্রাম পতেঙ্গায় জাহাজে অগ্নি’কাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন
চট্টগ্রাম পতেঙ্গায় জাহাজে অগ্নি’কাণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির কাছে বন্দরের ডলফিন জেটি-৭ এ এমভি ‘বাংলার জ্যোতি’ নামের একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ((বিএসসি) মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে ওই জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্হরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. কফিল উদ্দিন জানান, কর্ণফুলী নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়েছে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।