গৌরনদীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | Daily AjKaler Kontho

গৌরনদীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
গৌরনদীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশালের গৌরনদী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুছ মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজীদ শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের এর উপজেলা সভাপতি মোঃ মুস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য দুলাল রায় দুলু, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য সহ অন্যান্যরা।