পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা | Daily AjKaler Kontho

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকালের কন্ঠ ডেস্ক :  সম্প্রতি জেড ক্যাটাগরিতে পাঠানো পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন এবং অযোগ্যতার দায়ভার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করেন।

শনিবার রাজধানীর পল্টনে সিএমজেএফ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের ব্যানারে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আতাউল্লাহ নাঈম। এ সময়ে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।