
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজি নং- রাজ ১০৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
১৭টি পদের বিপরীতে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ সপাদক মো. শহিদুল ইসলাম শহিদ ও মো. রওশন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শামীম রহমান শামীম, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সড়ক সম্পাদক মো. আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার সম্পাদক মো. রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মো. মুরাদ মিয়া, সজিব মিয়া, মো. আবু তাহের ও মো. মুক্তার হোসেন।
উল্লেখ্য, ৫ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে ৫ হাজার ১২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জন সহকারি নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।
আপনার মতামত লিখুন :