চট্টগ্রাম পতেঙ্গায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক | Daily AjKaler Kontho

চট্টগ্রাম পতেঙ্গায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
চট্টগ্রাম পতেঙ্গায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

জাহেদ কায়সার (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রাশেদ-গিয়াস গ্রুপের ৬ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন , ডাকাতেরা পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২ টি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড গোলা ও বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে আটক করা হয়।আটকৃতরা হলেন-তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাশেদ-গিয়াস গ্রুপের সদস্য বলে জানায়। ডাকাতেরা দীর্ঘদিন যাবত পতেঙ্গা সমুদ্র সৈকতের বর্হিঃনোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করতেন বলে স্বীকার করেন।আটককৃত ডাকাতদেরকে জব্দকৃত মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।