বাস-ট্রাকের সংঘর্ষ, ২ নারী নি'হত | Daily AjKaler Kontho

বাস-ট্রাকের সংঘর্ষ, ২ নারী নি’হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
বাস-ট্রাকের সংঘর্ষ, ২ নারী নি’হত

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এই ঘটনা ঘটে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আর হাসপাতালে আনার আগেই দুইজন গার্মেন্টসকর্মী মারা গেছেন।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।

তিনি জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।