কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ যুবলীগ কর্মী | Daily AjKaler Kontho

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ যুবলীগ কর্মী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ২ যুবলীগ কর্মী

মোংলা প্রতিনিধি : মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক যুবলীগ কর্মী ও তার সহযোগী আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোষ্ট গার্ডের এ কর্মকর্তা।