
শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি : নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।
২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার)রাত ৯:০০ ঘটিকায় নোয়াখালী সার্কিট হাউজে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্ আল ফারুক মহোদয় ও তাঁর পরিবারকে ফুলদিয়ে উষ্ণ বরণ করেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী মহোদয় ও নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :