মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান | Daily AjKaler Kontho

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

এস এম তানবীর, স্টাফ রিপোর্টার : মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আ: মান্নান শিকদার ফাউন্ডেশন।

আজ বিকেল ৪ টায় মাদারীপুর শহরের লিগাল এ্যাইড অ্যাসোসিয়েশনের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আ: মান্নান শিকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জন নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহত ১০১ টি পরিবারকে ১০ হাজার করে মোট ১৪ লাখ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে আ: মান্নান শিকদার ফাউন্ডেশনের সমন্বয়ক ও বি এন পি এর কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগাল এইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি এর আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ।

এসময় সংগঠনের আহবায়ক কাজী হুমায়ুন কবির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে এটা আমাদের সামান্য উপহার। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।