সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৫:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ওয়াহিদুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের নদী থেকে মারজান (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৪ (সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের ডাউক নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মারজান কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের সাত্তার মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয়দের মারফতে জানায়, ২৩(সেপ্টেম্বর)সোমবার মারজানের মা-বাবা তাকে বাড়িতে রেখে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়কে দেখতে যান। বাড়ি ফিরে শিশুটিকে আর খুঁজে পাননি তাঁরা।
প্রচুর খোঁজা-খুঁজি করে না পয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানায় মারজানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন তার মা-বাবা।

আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডাউক নদীতে শিশু মারজানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্হানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমানরত শিশু মারজানের মরদেহ উদ্ধার করে।

মারজান নিহতের ঘটনায় কারও কোন প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ-ব্যাপারে নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টার কাওছার মাহমুদ তুরন।