কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ইটালী পরিবহণ রাস্তার খাদে। আহত -১৫ | Daily AjKaler Kontho

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ইটালী পরিবহণ রাস্তার খাদে। আহত -১৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৪:১০ অপরাহ্ন
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ইটালী পরিবহণ রাস্তার খাদে। আহত -১৫

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় ঢাকা-কুয়াকাটাগামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) কুয়াকাটার অদূরে ইউসুফপুরে রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে।

সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর নামক এলাকা অতিক্রমকালে এ দূর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

চোখে ঘুম ও বেপরোয়া গতিতে চালানোর কারনে এ দূর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হয়েছে। তাৎক্ষণিক গাড়ীর চালক সহ সুপারভাইজার, হেলপার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।

তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। অপরদিকে, বেপরোয়া গতিতে গাড়ীটি চালানোর কারনে নিয়ন্ত্রনে রাখতে পারেনি।
মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।